আন্তর্জাতিক

রাহুল গান্ধীর গাড়িবহর আটকে দিল পুলিশ

পুলিশ ও সাংবাদিকরা রাহুল গান্ধীর গাড়ির সামনে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

Supporters of Rahul Gandhi, a senior leader of India’s main opposition Congress party, speak with him after his convoy, heading to Churachandpur, was stopped by the police in Bishnupur district, Manipur, India, June 29, 2023. REUTERS/Stringer

ভারতের মণিপুর রাজ্যে চলছে জাতিগত সংঘর্ষ। এর কারণে মণিপুর রাজ্যের বিভিন্ন স্থানে চলছে কারফিউ। এমন অবস্থায় দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার গাড়িবহর নিয়ে মণিপুরে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেয় পুলিশ।

গতকাল ২৯ জুন বৃহস্পতিবার ভারতের মণিপুর রাজ্যে জাতিগত সংঘর্ষের শিকার চুড়াচাঁদপুরে যাওয়ার সময় মণিপুরের রাজধানী ইম্ফলের কাছে বিষ্ণুপুরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহর আটকে দেয় পুলিশ।

পুলিশের দাবি, ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই রাহুল গান্ধীকে আটকানো হয়েছে। পরে হেলিকপ্টারে চড়ে ইম্ফল থেকে চুড়াচাঁদপুরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করাতেই তাকে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীর বিজেপি’র দাবি, রাজনৈতিক সুবিধা হাসিল করতেই মণিপুরে গেছেন রাহুল গান্ধী।

বিষয়:কংগ্রেস নেতা ভারতীয় কংগ্রেস মণিপুর মণিপুরে সংঘর্ষ রাহুল গান্ধী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…