চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি ছাড়া কক্ষে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট, বিরক্ত আফগান তারকা গুরবাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A
রহমানুল্লাহ গুরবাজ

রহমানুল্লাহ গুরবাজ

চলতি বিপিএল শুরুর আগে বিপিএল গর্ভনিং কাউন্সিল জানিয়েছিল, পুরো আসরজুড়েই ফ্র‌্যাঞ্চাইজিগুলো এবং খেলোয়াড়দের উপর নজরদারি রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিট। মূলত ফিক্সিং ঠেকাতেই বিসিবির এই উদ্যোগ। এবার বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট আকসুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিফ ফাহাদ। কোনো ধরনের অনুমতি ছাড়াই আকসুর সদস্যরা আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের হোটেল কক্ষে প্রবেশ করে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় বেশ বিরক্ত আফগান ব্যাটার।

শুক্রবার সংবাদ সম্মেলনে আকসুর বিরুদ্ধে এই অভিযোগ আনেন আতিফ ফাহাদ। তিনি জানান, এ নিয়ে ক্ষুব্ধ গুরবাজ ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টের সঙ্গেও উচ্চবাচ্য করেছেন। এমনকি ভবিষ্যতে বিপিএল খেলতে আসবেন কিনা তা নিয়েও ভাববেন।

বলেছেন, ‘গুরবাজ সারারাত ঘুমাতে পারে নাই। ৭টা কি ৮টার দিকে ঘুমিয়েছে। তার কক্ষের মধ্যে হুট করে কয়েকজন এসে কোনো অনুমতি কিংবা কাউকে না জানিয়ে নক করে ঢুকে গেছে। গুরবাজ আমাকে এসে বলতেছে, এগুলো কী? সে ১০-১৫ মিনিট ধরে দ্বিধান্বিত ছিল, বুঝতে পারছিল না এগুলো কী হচ্ছে।’

‘আকসুর লোকজন লোকজন তার মোবাইল ফোন চেক করলো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলো। পরবর্তীতে তারা যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের এন্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এভাবে কি কিছু করতে পারে কিনা এন্টি করাপশন। পরে আফগানিস্তানের এন্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল, অবশ্যই প্রথম ম্যানেজারকে জানাতে হবে, ম্যানেজার খেলোয়াড়কে জানিয়ে সময় নেবে। খেলোয়াড় সময় দেয়ার পর তাকে জেরা করতে পারে বা ভিন্ন কোন জিজ্ঞাসা থাকলে তার কাছে প্রশ্ন করতে পারে।’

‘কিন্তু এই যে একটা বিদেশি খেলোয়াড়কে এভাবে কক্ষে গিয়ে বিরক্ত করা, অনুমতি ছাড়া এমন কিছু করা আইসিসিও কখনো সমর্থন করে না। গুরবাজ আমাকে পরে বলছে, যদি এই ধরণের পরিস্থিতি তৈরি হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। সে আরো বেশ কিছু গালিও ব্যবহার করেছে। তা বলতে পারছি না। কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে।’

একই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সাইফ হাসানকেও। ঢাকা ক্যাপিটালসের সিইও জানিয়েছেন, সম্প্রতি একটি ম্যাচের আগে সাইফ ব্যাটিংয়ে নামার আগে তাকে জিজ্ঞাসাবাদ করেছে আকসু। নাম প্রকাশ না করে তিনি আরও জানান, একই ঘটনা ঘটেছে আরও অনেক ক্রিকেটারের সঙ্গে। এসব ঘটনা ক্রিকেটারদের মানসিক অবস্থার অবনতি ঘটাচ্ছে বলে মনে করেন আতিক ফাহাদ।

Reneta

ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্ট মিলিয়ে আকসুর ইন্টেগ্রিটি ইউনিট এখন পর্যন্ত ৩০ জনের মোবাইল জব্দ করেছে বলে জানিয়েছেন আতিক। এরমধ্যে তার ফোনও আছে। ৭২ ঘণ্টা পর ফেরত দিবে বলে ফোন নিলেও কয়েকদিন পেরিয়ে গেছে, তবে এখন পর্যন্ত মোবাইল ফেরত পাননি তিনি।

এছাড়া একটি ‘দল’ এর প্রতি বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ঢাকার সিইও। তার মতে, বাকি সব দলের খেলোয়াড়দের সন্দেহজনক মনে হলেও ওই দলের খেলোয়াড়দের আকসু সবকিছুর উর্ধ্বে মনে করছে বলে অভিযোগ আতিকের । তবে দলটির নাম উল্লেখ করেননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫রহমানুল্লাহ গুরবাজলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT