চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিল্যান্সার গড়ার কারিগরকে নিয়ে রাহিতুলের উপন্যাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
শিল্প সাহিত্য
A A
রাহিতুলের উপন্যাসের লেখক হাসিমুখে বই দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম হুসাইন ঝিনাইদহের ছেলে। বহুজাতিক একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বেতন ছিল লাখ টাকার মতো। অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা পেলেও নিজ গ্রামের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। আর তাই বহুজাতিক প্রতিষ্ঠানে সাত বছর সাফল্যের সঙ্গে কাজ করার পর চাকরি ছেড়ে গ্রামের মানুষকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন শামীম হুসাইন।

সেই থেকে শুরু। এরপর প্রায় ২০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন তিনি। সেই তরুণ-তরুণীরা এখন দেশে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছেন। নিজের স্বপ্ন পূরণের পথে এখনো নানাভাবেকাজ করে চলেছেন ফ্রিল্যান্সার শামীম হুসাইন।

শামীম হুসাইনকে নিয়ে ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শিরোনামে উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলামের।

শামীম হুসাইনের দীর্ঘ পথচলা ও সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। বইটি ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। বইমেলাতে বেশ আগ্রহ দেখা যাচ্ছে পাঠকদের মাঝে। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনের ১০৩–১০৫ নং স্টলে। বইমেলার পাশাপাশি অনলাইন–অফলাইনেও খুব ভালো সাড়া মিলছে বইটিকে ঘিরে।

‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ সম্পর্কে লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘শামীম এক পাগলাটে তরুণ। যে ধরনের চাকরি পাওয়ার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, তেমনি এক চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে গেছেন সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেখানে বসে হাজার হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে ফিল্যান্সাররা দেশের জন্য অবদান রাখছে—এতেই শামীমের প্রশান্তি। বইটি শামীমকে উপজীব্য করে লেখা হলেও পাঠক এখানে উপন্যাসের স্বাদ পাবেন। এর সবচেয়ে বড় কারণ শামীমের জীবন। তাঁর জীবনটিই উপন্যাসের মতো।’

নিজেকে নিয়ে লেখা উপন্যাসের বিষয়ে শামীম হুসাইন বলেন, ‘আমাকে নিয়ে একটি উপন্যাস লেখা হতে পারে, এমন কল্পনাও করিনি কোনো দিন। লেখক রাহিতুল ইসলামের প্রতি আমি কৃতজ্ঞ, এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। আরও অনেক অসমাপ্ত স্বপ্ন রয়েছে আমার। সব মিলিয়ে দেশের জন্য কাজ করতে চাই আজীবন।’

Reneta

প্রতিভাষা প্রকাশন থেকে প্রকাশিত ‘শামীম হুসাইন: ফ্রিল্যান্সার গড়ার কারিগর’ শীর্ষক বইটির মূল্য ৩০০ টাকা। বিভিন্ন বইয়ের দোকান ও প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইনেপ্ল্যাটফর্মে বইটি পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসরাহিতুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT