জনপদ

বাসাইল পৌর নির্বাচনে রাহাত হাসান টিপু মেয়র নির্বাচিত

বাসাইল পৌর নির্বাচনে রাহাত হাসান টিপু মেয়র নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসাইল পৌর নির্বাচনে রাহাত হাসান টিপু মেয়র নির্বাচিত, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু মেয়র পদে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২১ ভোট বেশি পেয়ে তিনি পৌর মেয়র নির্বাচিত হন।

তিনি ৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ২১ ভোট। স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিষয়:টাঙ্গাইল পৌর মেয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…