বিপিএল মিউজিক ফেস্টে থাকছেন রাহাত ফতেহ আলী, টিকিট পাবেন যেভাবে

বিপিএল মিউজিক ফেস্টে রাহাত ফতেহ আলী তার পারফরম্যান্স উপভোগ করছেন, ব্যাকগ্রাউন্ডে দর্শকদের ভিড় ও আলোকসজ্জা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী ৩০ ডিসেম্বর থেকে গড়াতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ। আসর সামনে রেখে মিউজিক ফেস্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে অংশ নেবেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান এবং দেশীয় শিল্পীরা।
আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। রাহাত ফতেহ আলীর পাশাপাশি ফেস্টে অংশ নেবেন দেশীয় ব্যান্ড মাইলস, অ্যাভোয়েড রাফা এবং মুজা, জেফার, সঞ্জয় ও র্যাপার হান্নানসহ আরও অনেকে।
মিউজিক ফেস্টে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের সম্মান জানাতে ১০০টি বিশেষ আসন রেখেছে বিসিবি। এর জন্য চালু করেছে ‘জোন ৩৬’।
মঙ্গলবার ফেস্টে অংশগ্রহণের টিকিট মূল্য জানিয়েছে বিসিবি। পাঁচ ক্যাটাগরির টিকিটে ফেস্ট উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ২৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১২০০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে টিকিটের। ক্লাব হাউজ- ২৫০০ টাকা, গ্র্যান্ডস্টান্ড- ৪০০০ টাকা, সিলভার- ৬০০০ টাকা, গোল্ড- ৮০০০ টাকা এবং প্লাটিনাম টিকিটের মূল্য ধরা হয়েছে ১২০০০ টাকা।
টিকিট পাওয়া যাবে অনলাইন প্লাটফর্ম ‘টিকিফাই’তে। বুধবার রাত সাড়ে নটায় থেকে প্লাটফর্মটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। টিকিট কিনতে ভিজিট করুন- https://www.tickify.live/event/bpl-2025-music-festival/






