চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর ভাষ্য, ৭ দিনেই ইতিহাস করলো ‘সুড়ঙ্গ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ এবং রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। এরমধ্যে সুড়ঙ্গ নির্মাতা বলছেন, গত ৭ দিনেই নতুন ইতিহাস গড়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ ছবিটি!

‘সুড়ঙ্গ’ দিয়ে নতুন ইতিহাস তৈরীর জন্য দর্শকদের ধন্যবাদ জানান রাফী। বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে রাফী বলেন,“ধন্যবাদ আপনাদের। বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে ‘সুড়ঙ্গ’। এই সফলতা ও প্রাপ্তি বাংলাদেশের সব সিনেমাপ্রেমীদের। আপনাদের ভালোবাসাতেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের সিনেমা।”

একই পোস্টে রাফী জানান, মুক্তির প্রথম ৭ দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে বিক্রি হয়েছে ২.৫ কোটি টাকার টিকিট! এরমধ্যে একজন প্রশ্ন রাখেন, ‘এটা কি শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স চেইনের নাকি সব মাল্টিপ্লেক্স মিলিয়ে?’ উত্তরে রাফী জানান, শুধু স্টার সিনেপ্লেক্সেই এ পরিমাণ অর্থের টিকিট বিক্রি হয়েছে!

শুধু রাফী নন, একই ঘোষণা দেয়া হয়েছে ‘সুড়ঙ্গ’র দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির অফিশিয়াল ফেসবুক থেকে।

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিলো ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ঈদের দিন থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে রায়হান রাফীর এই ছবি!

ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘সুড়ঙ্গ’ মুক্তির প্রথম তিন দিন স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে সব শো ছিল হাউজফুল! ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা মিলিয়ে মাত্র ৯টি শো পায় ‘সুড়ঙ্গ’। সেই সংখ্যা তৃতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৩৩টি শো! জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) থেকে সিনেপ্লেক্সের ২৭টি শাখায় দেখা যাবে ছবিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফা আইচরকিটিকিটতমাদর্শকনিশোপ্রিয়তমারাফীলিড বিনোদনসিনেপ্লেক্সেসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT