বাবা হারালেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। রবিবার (১২ জানুয়ারি) দিনগত রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাফীর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী তমা মির্জা। সোমবার ভোরে ফেসবুক পোস্টে এ খবর জানান রাফীর এই ঘনিষ্ঠ বন্ধু।
তমা মির্জা জানান, রায়হান রাফীর বাবা আমাদের মাঝে আর নেই। রাত ২টা ৩৪ মিনিটে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তমা মির্জা লেখেন, “এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।”
এসময় রাফীর পরিবারের জন্য দোয়া প্রার্থনা করে তমা লিখেন,“আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন, ইনশাআল্লাহ।”








