চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ১২১ বলে ১৪৮-এর বর্ষে সেরাদের সেরা নাতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের নারী ক্রিকেটার জার্সি পরে হেলমেট হাতে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেস-অলরাউন্ডার নাতালি রুথ সিভার। জিতেছেন র‌্যাচেল হেইহোয় ফ্লিন্ট ট্রফি। একইসঙ্গে ওয়ানডেতে মেয়েদের বর্ষসেরার খেতাবও পেয়েছেন।

সেরার দৌড়ে ভারতের ওপেনার স্মৃতি মান্দানা, কিউই অলরাউন্ডার অ্যামেলিয়া কের ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেথ মুনিকে পেছনে ফেলেন নাতালি। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেরার নাম জানায়।

মেয়েদের বর্ষসেরা ট্রফির নামকরণ করা হয়েছে সাবেক ইংলিশ নারী ক্রিকেটার র‌্যাচেল হেইহোয় ফ্লিন্টকে স্মরণে। ১৯৬০ থেকে ১৯৮২ পর্যন্ত ইংল্যান্ড নারী দলের অন্যতম সদস্য ছিলেন ব্যাটিং কিংবদন্তি। ২০১৭ সালের ১৮ জানুয়ারি মারা যান।

Banglabid

বর্ষসেরা নাতালি গতবছর দেশের হয়ে মোট ৩৩ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। করেছেন ১,৩৪৬ রান, উইকেট নিয়েছেন ২২টি।

ওয়ানডেতে নাতালি গতবছর ১৭ ম্যাচে ৯১.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৮৩৩ রান। ৫৯.৫ ব্যাটিং গড়ের সঙ্গে রয়েছে ১১ উইকেট।

২০২২ মেয়েদের বিশ্বকাপে দারুণ কাটে নাতালির। ৭০ গড়ে আসরের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন, করেন ৪৩৬ রান। ১২১ বলে ১৪৮ রানের সর্বোচ্চ ইনিংসটি আসে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদিও সে ম্যাচে হারে ইংলিশরা।

Reneta

গতবছর ইংল্যান্ডের জার্সিতে টেস্টে ৩ ইনিংসে নাতালি করেন ২৪২ রান। একটি শতকও রয়েছে তার। ৪ ইনিংসে শিকার ৫ উইকেট।

টি-টুয়েন্টিতে ৬ ম্যাচে ২২৮ রান করেন নাতালি। ৭৬ গড়ের রান সংখ্যায় ছিল দুটি অর্ধশতকের ইনিংস। বল হাতে নেন ৬ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডনাতালিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT