চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগরের নির্বাহী কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

শনিবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজন রবীন্দ্রসংগীতপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

সকাল ১০টা থেকে শুরু হয় কিশোর বিভাগ ও সাধারণ বিভাগের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। প্রতিযোগীদের পরিবেশনা মূল্যায়ন করেন মান নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করা শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমদ লিসা, লিলি ইসলাম, মনসুরা বেগম, এটিএম জাহাঙ্গীর ও অসীম দত্ত।

সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সম্মেলন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি লোপা আহমেদ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ।

সম্মেলনের সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় সম্মেলক গান, একক সংগীত এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ দলীয় সংগীত ‘অভয় মনে কণ্ঠ ছাড়ি’।

সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন কৃষ্টি হেফাজ, সাধারণ সম্পাদক নিলাঞ্জনা চৌধুরী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন ফারজানা বিথী।

রবীন্দ্রসংগীত চর্চা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ভীষ্মদেব চৌধুরীএটিএম জাহাঙ্গীরছায়ানটধানমন্ডিমনসুরা বেগমরবীন্দ্র সংগীতরবীন্দ্রসংগীত প্রতিযোগিতালাইসা আহমদ লিসালিলি ইসলামলোপা আহমেদশিল্পী বুলবুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইটালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংক

সার আমদানি ও জরুরি সহায়তায় বিশ্বব্যাংক দিচ্ছে ১.১ বিলিয়ন ডলার

জুন ২৭, ২০২৬

লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

জুন ২৭, ২০২৬

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

জুন ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : মির্জা ফখরুল

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT