চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

কোটা সংস্কার দাবিতে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

আল-মামুন আশিক আল-মামুন আশিক
৫:৪৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ছবি, আন্দোলনরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার ৮ জুলাই বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচের রেলপথ অবরোধ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন। পরে বেলা সাড়ে এগারোটায় প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচে রেললাইন অবরোধ করেন তারা।

Banglabid

এতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রেল চলাচল ওই সময়ের জন্য ব্যহত হয়। এসময় অবস্থান কর্মসূচি থেকে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রেললাইন অবরোধ করেছি। আমরা এখন একদফা দাবিতে নেমে এসেছি। আমাদের দাবি হলো কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং নির্বাহী বিভাগ থেকে আবার পরিপত্র জারি করতে হবে যাতে কোন আইনগত জটিলতা না থাকে, সেই সাথে শিক্ষার্থীদের দাবিও পূরণ হয়।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহফিম হাসান মেহেদী বলেন, আমারা শুরু থেকেই চাচ্ছি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে। কিন্তু যখন আমরা দেখেছি যে আমাদের দাবি আদায়ের পথটা ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তখনই আমরা রেলপথ অবরোধের সিদ্ধান্তে আসি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

Reneta

ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, আমরা এতো দিন চার দফা দাবিতে আন্দোলন করেছি। এবার আমরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে এক দফা দাবিতে নেমেছি। এখন আমাদের একটাই দাবি, প্রথম ও দ্বিতীয় গ্রেড না, প্রথম ও দ্বিতীয় গ্রেড থেকে শুরু করে রেলওয়ে ও প্রাইমারি পর্যন্ত সব ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।

এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে গত ৬ ও ৩০জুন এবং ১, ৪, ৬, ও ৭ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কাররাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT