শিক্ষা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

জনসমাগমের মধ্যে আহত শিক্ষার্থীর জন্য চিকিৎসার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্ররা আহত শিক্ষার্থীর জন্য চিকিৎসা ও নিরাপত্তার দাবি জানাচ্ছেন, ভিড়ের মধ্যে আহতের পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহেদ নামের বাংলা বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে চারুকলা অনুষদ সংলগ্ন রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাবির মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা৷ রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা ছিনতাইকারীদের গ্রেপ্তারের পাশাপাশি ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়৷

বিষয়:ছিনতাই রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…