চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে রাবি অধ্যাপকের অনশন

সাজিদ হোসেন সাজিদ হোসেন
১২:২৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজশাহী, শিক্ষা
A A
রাবি অধ্যাপক অনশনে বসে প্রতিবাদ জানাচ্ছেন, পাশে লেখা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশের শিক্ষাঙ্গনে ছাত্রলীগের চরম নৈরাজ্য-নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রতীকী অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জ্বোহা চত্বরে সকাল ১০টা থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন খান অনশন শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত অনশন করবেন বলে জানিয়েছেন তিনি।

জানতে চাইলে অধ্যাপক ফরিদ খান বলেন, আমরা দীর্ঘদিন দেখছি যে ক্যাম্পাসে ক্ষমতাশীন ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি ও নৈরাজ্য করছে। আমরা এর আগেও আন্দোলন করছি। দিনে দিনে এটি ব্যাপকতা লাভ করছে। আমি একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে আমি বুঝি যাদের সন্তানরা ক্যাম্পাসে পড়ে তারা এধরণের সংবাদ দেখে কতোটা হতাশ হয়, দুশ্চিন্তা করে।

Banglabid

তিনি আরও বলেন, যারা এধরণের ঘটনা ঘটাচ্ছে তারা কেউ আইনের উর্ধ্বে নয়। তাদেরও বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারকেও ভাবা উচিত দেশের শিক্ষাঙ্গনে যারা দেশ গড়ার কারিগর তাদের ওপর এধরণের নির্যাতন হচ্ছে। পৃথিবীর আর কোন দেশ দেখানো যাবে কি যে একজন শিক্ষার্থী তার সহপাঠীর সাথে এমন আচরণ করে। এটি চরম দুঃখজনক।

অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, দেশজুড়ে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক যে নিপীড়ন আর নির্যাতন চালিয়ে যাচ্ছে যা রীতিমত মানবাধিকার লঙ্ঘন। এটি মেনে নেয়া যায়না। একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করছি।

তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, তদন্ত জমা দেওয়ার পরেও সেটি প্রকাশ হচ্ছে না। কোন ব্যবস্থাও নিচ্ছে না। এই যে একধরণের নমনীয়তা, লালন-তোষণ নীতি যা চরম দুঃখজনক। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চিন্তা করতে হবে সে সকলের অভিভাবক। যদি দেখে তার সন্তান আক্রান্ত হচ্ছে তার উচিত তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। যারা লাঞ্ছনা করছে, রক্তাক্ত করছে তাদের জন্য তদন্তের পর্যন্ত বসে থাকা উচিত নয়।

Reneta

গত বোরবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানের নেতৃত্বে কৃষ্ণ রায় নামের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় তাকে মারধর করে শিবির বলে চালিয়ে দেওয়ারও হুমকি দেন ক্ষমতাসীন ছাত্র সংগঠন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। হল প্রাধ্যক্ষ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT