বিনোদন

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন আনিসুর রহমান এবং সুব্রত বড়ুয়া

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বই হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচজন ব্যক্তি বই হাতে দাঁড়িয়ে আছেন, পেছনে বইয়ের প্রদর্শনী ও পুরস্কার বিতরণের ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন আনিসুর রহমান এবং সুব্রত বড়ুয়া। প্রতিবছর দুজন লেখককে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নামে প্রবর্তিত এ পুরস্কার প্রদান করে বাংলা একাডেমি।

এবার কথাসাহিত্যিক ক্যাটাগরিতে ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থটির জন্য এ পুরস্কার পেয়েছেন আনিসুর রহমান। আর কথাসাহিত্যের সামগ্রিক মূল্যায়নে সুব্রত বড়ুয়াকে পুরস্কার প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, কেকা ফেরদৌসী, প্রকাশক মাজহারুল ইসলাম, লেখক মোজাফফর হোসেনসহ লেখক-প্রকাশকরা।

শনিবার (২৭) ডিসেম্বর কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন। এ উপলক্ষে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ এবং রাবেয়া খাতুন ফাউেন্ডেশন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকালে লেখকের কবর জিয়ারত, দুটি অনুবাদ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিকালে রাবেয়া খাতুন ফাউন্ডেশনে লেখকের গল্প থেকে পাঠ করবেন ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, শিমুল মুস্তাফা, ত্রপা মজুমদার, মোজাফফর হোসেন, স্বকৃত নোমান প্রমুখ।

বিষয়:‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…