চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো খেলে জাতীয় দলে ফেরার লক্ষ্য রাব্বির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন ইয়াসির আলী রাব্বি। বিপিএল শুরুটা ভালো হয়নি তার দলের। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে গেছে ৭ উইকেটে। অবশ্য ম্যাচটিতে ব্যাট আবদান রাখার সুযোগ পাননি রাব্বি। তবে সামনের ম্যাচগুলোতে ভালো করেই জাতীয় দলে ফিরতে চান এই ব্যাটার।

মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের আগের দিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে তার দল। এদিনও সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ছিলেন অনুশীলনে। বল হাতে অনুশলীনও করেন তিনি। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইয়াসির আলী রাব্বি। সেখানে সাংবাদিকদের প্রশ্নে জানান এমনটা।

সম্প্রতি বিয়ে করেছেন রাব্বি। বিয়ের পর টাইগার ক্রিকেটারদের অনেকের মধ্যে পরিবর্তন এসেছে, নতুন করেও ফিরেছেন অনেকে। সে বিষয়টি মনে করিয়ে রাব্বির কাছে প্রশ্ন এসেছিল, তার মধ্যেও পরিবর্তন এসেছে কিনা? এবং জাতীয় দলে ফেরার জন্য কতটা প্রস্তুত তিনি। জবাবে রাব্বি বলেছেন, ‘এর উত্তর কিভাবে দিবো জানি না। তবে অবশ্যই চেষ্টা থাকবে ভালো খেলে নিজেকে আবার ফিরিয়ে আনার, ওটাই পরিকল্পনা। দায়িত্বটা বেড়েছে আর কি।’

বিপিএলে সিলেটের হয়ে ভালো পারফরম্যান্স করার স্বপ্ন দেখছেন রাব্বি। বলেছেন, ‘চিন্তা করছি প্রসেসটা ঠিক রেখে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলার। যদি ভালো খেলার পর সুযোগ আসে তো আলহামদুলিল্লাহ। গতবার যা হয়েছে এবার নাও হতে পারে। ওর চেয়ে ভালো কিছুও হতে পারে। আশা করছি, ভালোই হবে।’

দলের ব্যাটিং লাইন আপ নিয়ে আশাবাদী তিনি। ‘আমাদের ব্যাটিং লাইন আপটা প্রথম দিকে আক্রমণাত্মক। শান্ত খুব ভালো ফর্মে আছে। মিঠুন ভাই ভালো খেলেছে, জাকিরও মাশাআল্লাহ খুব ভালো ফর্মে আছে। শুরুর দিকে যদি আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি, পরে বেনি হাওয়েল আছে, বেন কাটিং আছে। মাঝখানে আমরা আছি, যদি একটা স্টার্ট করতে পারি, আমাদের বোলাদের জন্যও ভালো হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০২৪রংপুর রাইডার্সরাব্বিলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

মে ২৫, ২০২৬

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

মে ২৫, ২০২৬

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

মে ২৫, ২০২৬

‘আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না’

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT