অপরাধ

কুকি চিনের তৎপরতা নির্মূলে অগ্রগামী ভূমিকায় র‌্যাব

র‌্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে তথ্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে তথ্য দিচ্ছেন, পেছনে র‌্যাবের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বান্দরবানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)  তৎপরতা নির্মূলে র‌্যাব অগ্রগামী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আজ রোববার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমান্ডার আরাফাত ইসলাম গত বুধবার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন।

তিনি বলেন: যৌথ বাহিনী কাজ করছে৷ র‌্যাব যৌথ বাহিনীর অংশ। এটা নিয়ে কিছু বিষয় গোপনীয়তা রয়েছে অভিযানের স্বার্থে। এতোটুকু বলতে পারি, র‌্যাব এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট বার বার পেছানো হচ্ছে কেন? জানতে চাইলে  নতুন মুখপাত্র বলেন: বিষয়টি চাঞ্চল্যকর ও তদন্ত প্রক্রিয়াধীন।

আসন্ন উপজেলা নির্বাচনে র‌্যাবের প্রস্তুতির বিষযে জানতে চাইলে কি ধরণের তৎপরতা চালাচ্ছে জানতে চাইলে আরাফাত ইসলাম বলেন: সমগ্র দেশে চার পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে৷ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরির জন্য র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছে।

আরাফাত ইসলাম বলেন: সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার আত্মরক্ষার অধিকার সবার আছে। আমরা সব সময় চাই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না ঘটুক৷ যদিও বিভিন্ন সময় এটা নিয়ে ভিন্নখাতে আলোচনা হয়।

কিশোর গ্যাং ও অস্ত্র মাদক সম্পর্কে এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন: মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ে নির্দেশনা পেয়েছি। আমরা কাজ করছি। প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়প্রশ্রয় ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

র‌্যাব মুখপাত্র বলেন: ফরিদপুরে দুই সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখা। এ ঘটনায় যারা জড়িত, তাদেরকে জড়িত বলে স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে তাদেরকে অচিরেই গ্রেপ্তার করা হবে।

বিষয়:র্যাবের নতুন মুখপাত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…