চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে র‍্যাবের ব্যাপক তৎপরতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং থার্টি ফার্স্ট নাইট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বর এলাকায় সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। ঠিক এই বছরও একইভাবে আমরা সারাদেশে নিরাপত্তার জন্য প্রতিটা ব্যাটালিয়নে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সারাদেশের তুলনায় ঢাকা শহরে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, অভিজাত এলাকা এবং পাশেই ডিপ্লোম্যাটিক জোন। এসব স্থানের গুরুত্বকে মাথায় রেখে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দ্বায়িত্ব পালন করছি।’

তিনি বলেন, ‘আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গা পেট্রোল হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আমাদের সাইবার টিম তৎপর রয়েছে। আমরা সার্বিক দিক বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘নতুন বছরে অবশ্যই আমরা আনন্দ করবো, নতুন বছরকে স্বাগত জানাবো। কিন্তু সেটা উচ্ছৃঙ্খলতা পরিহার করে, সুন্দর পরিবেশে পারিবারিকভাবে আনন্দ উৎযাপন করবো।’

‘সামনে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে এবার ডিএমপির যেসব নির্দেশনা রয়েছে, ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে; আমার অনুরোধ থাকবে সবাই যেন সেই নির্দেশনা মেনে চলবো। আমি অনুরোধ করবো সবাই এই বিষয়গুলো মাথায় রেখে নববর্ষ উৎযাপন করবো।’

Reneta

নির্বাচন ও থার্টি ফার্স্ট নিয়ে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘আমরা চাই এবারের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারি। সবাই যাতে আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করবো। কারণ, সাংবাদিকরা যে তথ্য দিয়ে থাকেন সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে তৎপর রয়েছি বলেও জানান এম খুরশীদ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম খুরশীদ হোসেনচ‌্যালেঞ্জ মোকা‌বিলার জন‌্য প্রস্তুতর‌্যাবর‌্যাব ডিজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বয়লার বিস্ফোরণে গাজীপুরে কারখানায় আগুন

জুন ২০, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT