অপরাধ

‘প্রধানমন্ত্রীর আত্মীয়’ পরিচয়ে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য

তিনজন পুরুষের ছবি, প্রত্যেকের মাথার উপরে লাল রঙের গোল চিহ্ন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন পুরুষের ছবি, প্রত্যেকের মাথার উপরে লাল রঙের গোল চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন বিভিন্ন তদবিরের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। অভিযুক্ত হানিফ মিয়া প্রতারক চক্রের মূলহোতা।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন: প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয়ের মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে হানিফ। তার বিরুদ্ধে প্রতারণার অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

তিনি জানান, বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বিষয়:প্রতারণা র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…