চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় ডাকাতির ঘটনায় চার নৌদস্যু আটক

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
৩:৫৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৩
অপরাধ
A A

গত ১৭ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বরগুনার ১৮ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ চার নৌদস্যুকে আটক করেছে র‌্যাব-৭। ওই ডাকাতির ঘটনায় জলদস্যুদের হামলায় একজন নিহত এবং ৯ জেলে আত্মরক্ষার্থে সমুদ্রে ঝাঁপ দেয়। এদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ পাঁচ জেলে।

আটকের সময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও বোটটি জব্দ করে। চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে আজ দুপুরে চট্টগ্রামের চান্দগাঁওস্থ র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব আলম।

র‌্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি বরগুনা জেলা মৎস্যজীবীর ১৮ জন জেলে একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে ঐদিন রাতে পাথরঘাটা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ২৫-৩০ জনের একটি নৌদস্যুবাহী দ্রুতগামী ট্রলার উক্ত জেলেদের ট্রলারের পিছনে ধাক্কা দেয় ও ফাঁকা গুলি করে। তখন ট্রলারে থাকা জেলেরা চিৎকার করলে জলদস্যুরা ট্রলারে উঠে ১৮ জন জেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

জলদস্যুদের কবল থেকে বাঁচতে ৯ জন জেলে গভীর সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন। অন্য একটি ট্রলারের জেলেরা জলদস্যুদের হামলায় আহত ৯ জন জেলেকে উদ্ধার করে শনিবার সন্ধ্যায় পাথরঘাটায় নিয়ে আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত দুজন কে শনিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

Reneta

নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও পাঁচজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

জলদস্যুদের গ্রেফতার প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব আলম জানান, জলদস্যুরা বাঁশখালি এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে যৌথ অভিযানে নামে র‌্যাব-৭ ও র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা। বাঁশখালীর গন্ডামারা, বড়ঘোনাসহ একাধিক স্থানে অভিযান চালিয়ে জলদস্যু দলের ৪জনকে আটক করা হয় এবং দলের অন্য সদস্যদের আটকের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলদস্যুবঙ্গোপসাগরের‌্যাব-৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT