বাংলাদেশ

সারাদেশে র‍্যাবের ৪৩০ টহল দল মোতায়েন

র‍্যাবের ৪৩০ টহল দল সারাদেশে মোতায়েন, নিরাপত্তা নিশ্চিত করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের সদস্যরা সারাদেশে টহল দিচ্ছে, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারাদেশে র‍্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু মাত্র ঢাকায় ১৪৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৪৫টি টহল দলসহ সারা দেশে ৪৩০টি টইল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

তিনি আরও জানান, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

বিষয়:মোতায়েন র‌্যাব সারা দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…