কিশোরগঞ্জে কোটা আন্দোলনে যানচলাচল বন্ধ

কিশোরগঞ্জে কোটা আন্দোলনের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে রেখেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কিশোরগঞ্জ কোটা আন্দোলনে যানচলাচল বন্ধ। আন্দোলনকারীরা কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়ক অবরোধ করে গত ২ ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ রেখেছে।
বৃহস্পতিবার ১৮ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার বিন্নাটি মোড়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে যানচলাচল।
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






