রানির শেষকৃত্যে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী রানির শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন, বিভিন্ন কর্মকর্তা ও অতিথির উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম লন্ডনে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






