চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধার মুখে কাদের সিদ্দিকী, গাড়ি ভাঙচুরের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সেখানে শ্রদ্ধা জানাতে গেলে এই ঘটনা ঘটে। বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

এই বিষয়ে কাদের সিদ্দিকী উপস্থিত গণমাধ্যমকে বলেন, সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম, ছাত্রদের দেখলাম। আমাকে বলেছে আপনি চলে যান, আমি চলে এসেছি। আমার গাড়ি ভাঙচুর হয়েছে। যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে।

তিনি আরও বলেন, যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে। এসময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের,মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।

তিনি আরও বলেন, আমি এতবছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক। তারপরও বলবো, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জান, মাল, নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদের সিদ্দিকীধানমন্ডি ৩২ নম্বরধানমন্ডি ৩২ নম্বরে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT