ফুটবল

মেসির হাতে শিরোপা দেখছেন ইব্রা

মেসি হাতে শিরোপা দেখছেন ইব্রা, ফুটবল মাঠে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা তারকা ফুটবলার লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি দেখছেন, পেছনে দর্শক ও খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জ্লাতান ইব্রাহিমোভিচের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, মেসি নাকি রোনালদো— দুজনের মাঝে সেরা কে? সুইডিশ তারকা স্ট্রাইকার দিয়েছিলেন কূটনৈতিক উত্তর। কাতারে এসে এবার রাখঢাক রাখেননি উত্তরে, সিআর সেভেনের বিদায়ে দুঃখ পেলেও মেসির হাতেই বিশ্বকাপ শিরোপা দেখতে পাচ্ছেন তিনি।

চার সেমিফাইনালিস্ট ফ্রান্স, মরক্কো, আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মাঝে কারা উঁচিয়ে ধরতে চলছেন ট্রফি, এমন এক প্রশ্ন মেসির নাম বলেছেন এসি মিলান তারকা। ইব্রার মনে হয় এটি নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই, উত্তরটাও নাকি সবার জানা। কাতার বিশ্বকাপের ট্রফি তুলে ধরা অধিনায়ক হিসেবে মেসির নামই লেখা হয়ে গেছে।

‘কে জিতবেন তা ইতিমধ্যে লেখা হয়ে গেছে এবং আমি কার কথা বলেছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার মনে হয় মেসি শিরোপা উঁচিয়ে ধরবেন, এটা লেখা হয়ে গেছে।’ বলেছেন সুইডেন জার্সিতে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে খেলা ইব্রাহিমোভিচ।

অ্যাটলাসের সিংহ মরক্কোকে দুর্দান্ত বললেও সেমিতে তারা ফ্রান্সকে হারিয়ে দিতে পারবে এমন বাজি ধরতে পারছেন না ইব্রা। তবে হাকিম জিয়েচ-আশরাফ হাকিমিরা যে মিরাকল করে এতদূর আসেননি সেটাও মনে করিয়ে দিয়েছেন। লুসেইলে রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ও দেখছেন সুইডিশ তারকা।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়া ফিফা বিশ্বকাপ ফ্রান্স ফিফা বিশ্বকাপ মরক্কো মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…