চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাই বলে এভাবেই ধসলো ইরানের দেয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইরান কি এমন দল ছিল? নাকি ইংল্যান্ড বেশি ভালোটাই দেখিয়ে দিলো একদম প্রথম ম্যাচেই। সত্যিই শক্তিশালী ইরানকে ধসিয়ে দিলো এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট, ইংল্যান্ড। একটুও ছাড় নেই যে ম্যাচে। একটুও শ্বাস নেয়ার জায়গা ছিল না যেখানে। বারবার ইরানের মধ্যমাঠ, রক্ষণভাগ, সবকিছুই ভেঙে চুরমার করেছে ইংলিশরা, হেসে খেলে।

ইরান আসলে চাপ দেবে, না নেবে, নিলেও কীভাবে সামলাবে, তার কোনোটাই বুঝে উঠতে পারেনি। তাদের কাছে কোনো কৌশল রাখতে দেয়নি ইংল্যান্ড। ব্যবধান ৬-২। এটি ইরানের মনোবল যথেষ্ট ভেঙেছে সন্দেহ নেই। ঐতিহাসিকভাবে এমনভাবে পরাভূত হওয়ার ইতিহাস খুব কম রয়েছে ইরানের।

ইরান মাঠে কোনো জায়গা পায়নি। জায়গার তালাশ করেছে। ঠিকানা মেলেনি। হদিস মেলেনি, অঙ্ক মেলেনি, আর মাথা কাজ করেনি। তাই ওরকম একের পর এক গোল হজম করতে হয়েছে তাদের।

ইংল্যান্ডের হাতে সবচেয়ে বড় শক্তি ছিল যেটি, তা হল অসংখ্য ভালো খেলোয়াড়, মাঠে এবং বেঞ্চে। প্রত্যেকটি খেলোয়াড় জানতো তাদের দায়িত্ব কী। তারা তাদের জায়গায় দায়িত্ব পালন করে গেছে মাথা উঁচু করে। অফসাইড ট্র্যাপগুলো ব্রেক করে ইরানকে বোকা বানিয়েছে তারা। অত্যন্ত আস্থার সাথে বুঝিয়ে দিয়েছে ইরানকে, তোমরা আন্ডারডগ। আমরা যতো পারি গোল এগিয়ে রাখবো। কারণ গোল ডিফারেন্সটাও আমাদের মাথায় আছে।

ইংলিশ কোচ সাউথগেটের নতুন পোশাক সবার নজর কেড়েছে। স্যুট-টাই পরা মানুষটি যেন একদম মাঠের মানুষ হয়ে গেছেন। পুরো বদলানো একটা লুক। দলের সঙ্গে একদম মিশে কাজ করেছেন। তাই এমন ফলাফল, তা-ও বিশ্বকাপের প্রথম ম্যাচে। প্রাধান্য বিস্তার কাকে বলে, কতো প্রকার ও কী কী, সবই বুঝিয়ে দিলো ইংল্যান্ড।

ইরানের মরিয়া চেহারাটা বড্ড অচেনা মনে হচ্ছিলো প্রতিটি মুহূর্তে। কিন্তু ফুটবলে টাইব্রেকার ছাড়া কোনো নিয়তি নেই। এখানে খেলতে হবে পুরোটা সময়। খেলা আর মাথার খেলা দিয়েই জিততে হবে। সেই শক্তিমত্তায় ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় দিনটি স্মরণীয় করে রাখল।

Reneta

সাকা অসাধারণ একজন তরুণ, মেধাবী এবং অধ্যবসায়ী খেলোয়াড়। সব সফট টাচের কাজ। আর ইরানের শিবিরে হেভি টাচের একাকার। ইংল্যান্ডের ডিফেন্ডার শ’কে যতোই দেখি ততোই মুগ্ধ হই, কারণ তার আস্থা আর বল দেয়ার সাকসেস রেট ঈর্ষণীয়। একেই হয়তো বলে আদর্শ রক্ষণভাগ।

ম্যাচে র‌্যাশফোর্ড যখন এলেন, তখন আরও একধাপ বদলে গেল খেলার চিত্র। ক্ষিপ্রতা আর বলের ওপর নিয়ন্ত্রণ যেন তখন অন্যমাত্রার। মনেই হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাকে দেখে যে একজন বদলি খেলোয়াড় নেমেছেন। এর মানেটা হচ্ছে সাউথগেট তার দলের সবাইকে বোঝাতে পেরেছেন কার কাজ কী, আর কাকে কখন প্রয়োজন।

যেমন জ্যাক গ্রিলিশের এন্ট্রিও ঠিক তাই। বিভিন্ন ফরমেশন ব্যবহার করেছেন তিনি। কখনো মিডফিল্ড ভারি করেছেন। কখনো তার খেলোয়াড়দের দিয়ে স্পেস ভরেছেন মাঠের, আর কখনো ডিফেন্ডারদের দারুণ সব ওভারল্যাপ করিয়েছেন। আর ওয়ান-টু আর ভলি এবং হেড তো ছিলই। সেন্ট্রাল অ্যাটাক ছিল সত্যিই সিংহের মতোই, বিধ্বংসী।

এছাড়া আর কী-ই-বা বলা যায়। গ্রুপ পর্বে ইংল্যান্ডের এরপরের খেলা ইউএসএ’র সাথে আর ইরানের গ্যারেথ বেলের ওয়েলস-এর সাথে। একটি বিষয় বলে রাখা ভালো: হ্যারি কেন কোনো গোল না পেলেও তিনি যে পুরো দলটির মধ্যমণি তা আবারো প্রমাণ করলেন। তার গোড়ালির দিকে খেয়াল রাখতে হবে। সে জায়গায় ইনজুরি যেন কোনোভাবেই না হয় তা খেয়াল রাখতে হবে। কোচ এবং সাপোর্ট স্টাফরাও নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাবছেন। দারুণ শুরু ইংল্যান্ড। ঘুরে দাঁড়াতে হবে মুষড়ে পড়া ইরানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফলস নাইনফিফা বিশ্বকাপ ইরানফিফা বিশ্বকাপ ইংল্যান্ডসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT