ফুটবল

গোল্ডেন বুট হ্যাটট্রিকম্যান এমবাপের

ফ্রান্সের এমবাপে গোল্ডেন বুট জেতা হ্যাটট্রিক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ফুটবলার এমবাপে গোল্ডেন বুট জেতা হ্যাটট্রিক উদযাপন করছেন, তার হাতে ট্রফি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার বছর আগে পেয়েছিলেন বিশ্বকাপ জয়ের স্বাদ। আবারও এসেছিল সুবর্ণ সুযোগ। এবার অবশ্য ফাইনালে এসেও শিরোপা আর হাতে নেয়া হল না। তবে সর্বাধিক ৮ গোল করে আসর সর্বোচ্চ গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফ্রান্সের কাইলিয়ান এমবাপে।

বিশ্ব আসরে এমবাপে ১৪ ম্যাচ খেলে ১২ গোলের দেখা পেয়ে গেলেন, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। ২৩ বর্ষী ফুটবলার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার।

আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল। ৮০ ও ৮১ মিনিটে এমবাপে গোল করে ম্যাচ জমান। ১০৮ মিনিটে মেসির গোলে আবারও আকাশী-নীলরা লিড পেয়েছিল।

পরে ১১৮ মিনিটে স্পট কিকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে দ্বিতীয় হ্যাটট্রিক করেন এমবাপে। টাইব্রেকারে স্পট কিকেও বল জালে জড়িয়েছিলেন। শেষে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

বিষয়:এমবাপে কাতার বিশ্বকাপ-2022 গোল্ডেন বুট ফাইনাল ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…