চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-সুইজারল্যান্ড: পরিসংখ্যান কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে ব্রাজিল। ১৫তম স্থানে সুইজারল্যান্ড। দুদলের ব্যবধানটা এখানে স্পষ্ট! তবে মুখোমুখি লড়াইয়ে তফাতটা সামান্যই। নয়বারের দেখায় সেলেসাওরা জিতেছে তিনবার, দুবার সুইসরা। বাকি চার ম্যাচ হয়েছিল ড্র।

বিশ্বকাপের ইতিহাস বলছে, দুদলের লড়াইটা হয় একেবারে সমানে সমান। দুবারের দেখায় যেখানে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল দুই ম্যাচই।

১৯৫০ বিশ্বকাপে দল দুটি প্রথমবার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়। সেই খেলা ২-২ গোলে ড্র হয়েছিল। পরে পেরিয়ে যায় ৬৮ বছর। গত রাশিয়া বিশ্বকাপে একই গ্রুপে পড়া ব্রাজিল ও সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করে।

হেক্সা জয়ের মিশনে শুরুটা দারুণভাবেই করেছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারায়। অন্যদিকে, লড়াকু ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় দিয়ে আসর শুরু করেছে সুইজারল্যান্ড।

গোড়ালির চোটে সুইসদের বিপক্ষে খেলতে পারবেন না নেইমার। দলের সেরা তারকাকে না পাওয়াটা টিটের জন্য বড় শূন্যতা। তবে ক্ল্যাসিক ঢংয়ে খেলতে থাকা সাম্বার দেশকে থামানো মোটেও সহজ হবে না। রিচার্লিসনের সঙ্গে জেসাস, রদ্রিগো, ভিনিসিয়াসরা জ্বলে উঠলে যেকোনো প্রতিপক্ষই হতে পারে কুপোকাত। দানি আলভেজ, দানিলো, সান্দ্রো, মিলিতাওরা তাল মিলিয়ে ছন্দে থাকলে রক্ষণদুর্গ ভাঙাও হবে কার্যত অসম্ভব!

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ জি-গ্রুপের খেলায় মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। বিশ্বমঞ্চে সুইসদের বিপক্ষে ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারা বজায় রাখলে নকআউট পর্বে যাওয়ার রাস্তাটা সেলেসাওদের জন্য অনেক মসৃণ হয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ ব্রাজিললিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে গানে কবিতায় রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ২০২৬

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ভোগান্তি

জুলাই ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে তাহিরপুরে ঘরবাড়ি ভাঙন, ফসলি জমিতে বালুর স্তূপ

জুলাই ২৬, ২০২৬

জুলাইয়ে বিশ্বমঞ্চে মুখপাত্র হয়ে উঠেছিলেন প্রবাসীরা

জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT