চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারি সবসময় আমাদের বিপক্ষে ছিলেন: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেউ লাহোসের কঠোর সমালোচনা করেছেন লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেয়া উচিৎ হয়নি বলেও সাফ মন্তব্য করেছেন।

‘ডাচরা ম্যাচে সমতা টানার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম। রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। কারণ তারা অবিলম্বে আপনাকে তিরস্কার করবে বা নিষেধাজ্ঞা দেবে। যা ঘটেছে সবাই সেটি দেখেছে।’

‘ফিফাকে বিষয়টি পর্যালোচনা করতে হবে। যখন তারা কাজটি করতে পারে না তখন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার মতো রেফারিকে দায়িত্ব দিতে পারে না।’

Banglabid

নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে ডি-বক্সের একদম কাছে ফ্রি-কিক পায় নেদারল্যান্ডস। মেসি দাবি করেছেন, রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন।

‘এটা মোটেও ভালো খেলা ছিল না। রেফারি ম্যাচটাকে অতিরিক্ত সময়ে পাঠিয়েছিলেন। তিনি সবসময় আমাদের বিপক্ষে ছিলেন। ফাউল মোটেও ছিল না।’

গোটা ম্যাচে লাহোস মোট ১৬টি হলুদ কার্ড দেখান। টাইব্রেকারের সময় নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

Reneta

মেসি আরও বলেছেন, ‘আমরা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ম্যাচ গড়াক তা চাইনি। সবকিছু যেভাবে ঘটেছিল তার জন্য আমরা খুব বেশি কষ্ট সহ্য করেছি। কিন্তু আমরা সেমিফাইনালে উঠেছি। এটা সুন্দর ও দারুণ কিছু।’

টাইব্রেকারে দুটি শট সেভ করে নায়ক বনে যাওয়া সতীর্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারিকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

‘ভেবেছিলাম আমরা ম্যাচটি সত্যিই ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। ২-০ গোলে এগিয়ে ছিলাম। কিন্তু রেফারি ডাচদের পক্ষে সবকিছু দিতে শুরু করেছিলেন। হঠাৎ ভালো হেডে তারা গোল পাওয়ায় পরিস্থিতি সব উল্টে গেল। রেফারি কোনো কারণ ছাড়াই নির্ধারিত সময়ের পর ১০ মিনিট সময় যোগ করেছেন।’

‘তিনি নেদারল্যান্ডসকে বক্সের বাইরে দুই-তিনবার ফ্রি-কিক দিয়েছেন। রেফারি চেয়েছিলেন তারা গোল করুক। আসলেই তাই চেয়েছিলেন। আশা করি আমাদের এমন রেফারি আর থাকবে না। তিনি অকেজো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলিয়ানো মার্টিনেজকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলাহোসলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT