এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ ২২ মে শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ ৩১ মের যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে। এছাড়া আগামী ২৩ মে বিক্রি হবে ২ জুনের যাত্রার টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার জন্য কেনা এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।







