চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবকিছু জেতার সামনে জাদুকর মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আক্ষেপ, চাওয়া, স্বপ্ন কিংবা শূন্যতা- সব ছাপিয়ে যাবেন লিওনেল মেসি? ম্যাজিক্যাল পারফরম্যান্সে ৩৬ বছরের শিরোপাখরা ঘোচানোর মিশনে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন। ৬ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্টে ফ্রান্স তারকা কাইলিয়ান এমবাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোল্ডেন বুটের। গোল্ডেন বল জেতার দৌড়েও আছেন শক্ত অবস্থানে। লুসেইলে ট্রফিতে তো চোখ থাকবেই। সবকিছু জেতার সামনে জাদুকর মেসি।

৩৫ বছর বয়সী আর্জেন্টিনা স্বপ্নদ্রষ্টায় নাওয়ে ভেসে স্বপ্ন বুনছে আলবিসেলেস্তে দল। লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে দিতে পারলে সোনালী ট্রফির সঙ্গে ব্যক্তিগত সেরার পুরস্কারও উঁচিয়ে ধরার সুযোগ বাড়বে এমএল টেনের। ধরণীতে নেমে আসবে মধুমাখা মুহূর্তের।

কাতারের সর্বোচ্চ ধারণক্ষমতার স্টেডিয়ামে মেসি যদি গোল পেয়ে যান এবং অন্যদিকে এমবাপে না পান, তাহলে মেসির কাছেই যাবে গোল্ডেন বুট। হিসেব-নিকেশে থাকবে মাঠের সময়ও। পুরস্কারের শক্ত প্রতিদ্বন্দ্বী এমবাপে ৪৭৭ মিনিট মাঠে থেকে পাঁচ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।

মেসি সেখানে সময়ের দিকে খানিকটা পিছিয়ে থাকলেও গোল করানোয় এগিয়ে আছেন। ৫৭০ মিনিট খেলা মেসির পাঁচ গোলের সঙ্গে আছে তিনটি অ্যাসিস্ট। যা কিছুটা হলেও এগিয়ে রাখছে আর্জেন্টাইন অধিনায়ককে।

আসরজুড়েই দাপুটে খেলেছেন মেসি। বল দখল, ট্যাকটিস, গোল করানো কিংবা মাঠের আধিপত্যে বয়স যেন একটুও প্রভাব রাখতে পারেনি। উল্টো ত্রিশ পেরোনো খেলোয়াড়দের ক্ষেত্রে পুরনো যে কথাটি আছে ‘ফুরিয়ে গেছেন’, সেটিকে স্রেফ উড়িয়ে দিয়ে ছুটছেন মেসি। টুর্নামেন্টে একাধিক ম্যাচে একাই ব্যবধান গড়ে দিয়েছেন।

স্বপ্নের শুরুটা যদিও নিজের মতো করে হয়নি মেসির। ৩৬ ম্যাচ অপরাজিত থাকার ধাক্কাটা এসেছে এশিয়ার দেশ সৌদি আরবের কাছে। ২-১ গোলের হার যেখানে মেসিদের ভেঙে টুকরো করে দেয়ার কথা, সেখানে পুরনো রূপে ফিরে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। নকআউট বনে যাওয়া পরের পাঁচটি ম্যাচেই খেলে দাপুটে। এরমাঝে ক্লিনশিট ছিল তিন ম্যাচে।

Reneta

আতশ কাঁচের নিচে মেসির পারফরম্যান্স রাখলে অনেকখানি এগিয়ে আছেন মেসি। রেকর্ড ভেঙে নিজের নামে গড়ার মিশনে সর্বাধিক কিংবা সর্বোচ্চ তালিকার কয়েকটা স্থানে নিজেকে নিয়েছেন শীর্ষে। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও সৌদির কাছে হেরে বসে দল।

মেসির শিরোপা স্বপ্নও যেন তখন থেকে নতুন শুরু করে। টিকে থাকার ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করেন গুরুত্বপূর্ণ গোল, ২-০ গোলের অন্যটিতেও ছিল তার ছোঁয়া। পোল্যান্ডের বিপক্ষেও দাপুটে ছিলেন আরও, কিন্তু গোল পাননি। ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষে ষোলোতে আসে আর্জেন্টিনা। বড় হতে থাকে মেসিদের শিরোপার স্বপ্ন।

সত্যিকারের নকআউটে প্রথমে পায় অস্ট্রেলিয়ার দেখা, তারপর নেদারল্যান্ডস, এরপর ক্রোয়েশিয়া, এবার শিরোপার মঞ্চে ফ্রান্স।

শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করে ঘুচিয়ে দিয়েছেন নক আউটে গোল না পাওয়ার আক্ষেপ। পরে কোয়ার্টার ও সেমিতেও জাল খুঁজে পেয়েছে তার পা, ছিল একটি করে অ্যাসিস্টও। গোল্ডেন বল এবং বুট দুটো পুরস্কার জিততে যা লাগবে তার সবকিছুই করে রেখেছেন মেসি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি গোলের সুযোগ তৈরি করেছেন।

আর্জেন্টিনা এখন শিরোপার নিঃশ্বাস দূরত্বে। মেসির এই পুরস্কারগুলোর প্রতিদ্বন্দ্বী অন্য ফাইনালিস্ট এমবাপে-গ্রিজম্যানও আছেন সেরা সময়ে। সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট এবং দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টসেরা বল কার হাতে উঠতে চলেছে, ফাইনালের শেষ বাজি বাজার আগে হয়ত সেটার সমাধান হয়ে যাবে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022গোল্ডেন বলগোল্ডেন বুটগ্রিজম্যানডি মারিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT