চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে কাতারি পোশাক পরতে হয়েছিল কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির তখন তর সইছিল না! আরাধ্য শিরোপাটা সামনে, সব আয়োজনও ফুরিয়েছে, কিন্তু শিরোপা আকাশে উঁচিয়ে ধরার ফুরসত যেন আসতে দেরি। অপেক্ষার শেষে মঞ্চে উঠলেন ঠিকই, তাকে কিছু একটা বলে থামালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এরপর চ্যাম্পিয়ন অধিনায়ককে পরানো হল কাতারি ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’।

আর্জেন্টিনা অধিনায়কের চোখে-মুখে তখন চ্যাম্পিয়ন হওয়ার স্নিগ্ধ হাসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গায়ে জড়িয়ে দিলেন কালো কাপড় ও সোনালী পাড়ের ‘বিশত’। অত্যন্ত সম্মানের পোশাক পরে মেসিও হাসলেন চওড়া হাসি। কিন্তু ট্রফি তুলে ধরার আগে কেন আর্জেন্টিনা জার্সি কাতারি পোশাকে ঢাকতে হল, তুঙ্গে এখন সেই আলোচনা।

পক্ষে-বিপক্ষে নানা জনের নানান মত। অনেকের মতে, বড় সম্মানে ভূষিত হয়েছেন মেসি— এটি দোষের কিছু না। কিন্তু সাবেক ইংলিশ ফুটবলার ও উপস্থাপক গ্যারি লিনেকার জার্সি ঢাকতে হওয়ার বিষয়টিকে দেখছেন লজ্জার হিসেবে।

‘এটা খুব লজ্জার। তারা মেসির আর্জেন্টিনা জার্সি ঢেকে দিয়েছে।’ একই সুর তুলেছেন আলবিসেলেস্তেদের সাবেক তারকা পাবলো জাবালেতাও, ‘জার্সি পরানো কেন, কেন? এটার কোনো কারণ নেই।’

কাতারে ‘বিশত’ সাধারণত তাদেরই পরানো হয়, যারা খুব খুব স্পেশাল কিছু করে ফেলেছেন। স্নায়ুচাপী ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর মধ্য দিয়ে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছেন মেসি। তার স্পেশাল মুহূর্তকে আরও দুর্দান্ত করতেই পোশাকটি পরায় কাতার। এটি সাধারণত উচ্চবিত্ত পরিবার, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মগুরুদের পরানো হয়। হাতে তৈরি পোশাকটি কাতারের অন্যতম সম্মানের প্রতীক হিসেবেও স্বীকৃত।

লুসেইল স্টেডিয়ামে শিরোপার মঞ্চে উত্তেজনার পারদ চড়ে ছিল তুঙ্গে। খেলার ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স সমতায় ফেরে ৮১ মিনিটে। এমবাপের জোড়া গোল আর্জেন্টিনাকে থমকে দিলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মেসি ফের লিড আনলে শেষ সময়ে পেনাল্টি থেকে আবারও সমতায় আনে ফ্রান্স। মেসির জোড়া গোল ও এমবাপের হ্যাটট্রিকে শেষ সমাধান আসে টাইব্রেকারে। ৪-২ শট ব্যবধানে এমিলিয়ানো মার্টিনেজ নৈপুণ্যে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইনফান্তিনোকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

মে ২২, ২০২৬

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT