ফুটবল

ফাইনালেই শেষ বিশ্বকাপ ম্যাচ খেলবেন মেসি

আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসি বিশ্বকাপের শেষ ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় বিশ্বকাপের শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পেছনে অন্য খেলোয়াড়রা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার মাস দেড়েক আগে স্বদেশি সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে সাক্ষাৎকার দিয়েছিলেন লিওনেল মেসি। তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, এটাই শেষ বিশ্বকাপ হবে।’

এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন আর্জেন্টাইন মহাতারকা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়ে দিলেন, রোববার হতে যাওয়া ফাইনাল খেলাটি তার শেষ বিশ্বকাপ ম্যাচ হতে যাচ্ছে।

‘ফাইনাল ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শেষ করতে পেরে আমি খুবই আনন্দিত। পরের বিশ্বকাপ অনেক বছর পর। আমি মনে করি না তখন খেলতে পারবো। এভাবে শেষ করতে পারাটাই সেরা হবে।’

জার্মানির সাবেক ফুটবলার লোথার ম্যাথাউসের বিশ্বকাপে সর্বাধিক ২৫ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মেসি। মঙ্গলবার রাতে লুসেইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই রেকর্ডটা ধরেছেন। আর্জেন্টাইন মহাতারকা ফাইনাল খেলছেন, রেকর্ডটি একার করে নেয়ার সুযোগও পাচ্ছেন।

এলএম টেন আকাশী-নীল জার্সিতে বিশ্বকাপে করেছেন ১১ গোল। স্বদেশি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (১০) টপকে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বাধিক গোলের মালিক এখন মেসি। কাতার বিশ্বকাপে কাইলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৫ গোলের মালিক হয়ে গোল্ডেন বুটের দাবিদারও হয়ে উঠেছেন।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফাইনাল ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়া মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…