চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা আগ্রাসী আচরণ করবে না, আশায় ক্রোয়েট কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার ম্যাচে এক পর্যায়ে তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তেমন কিছু ঘটবে না বলেই আশা ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বে আর্জেন্টিনাকে হারিয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে দালিচের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানান তখনকার আর্জেন্টিনা কোচ সাম্পাওলি। অতীতের সেই ঘটনার রেশও থাকবে না বলে আশা ক্রোয়েট কোচের।

‘বুঝতে পারি তখন অনেক বিষয় সম্পর্কিত ছিল। প্রত্যাশা অনেকবেশি ছিল। এমনটা ঘটে। আমরা কোনো ক্ষোভ রাখব না। আমি আবেগের বশবর্তী হয়ে কারও উপর রাগ করি না। ফুটবলের বাইরের অনেক বিষয়ের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনাও আগ্রাসী হয়ে উঠেছিল। আশা করি এমন কিছু হবে না। আমাদের পাশাপাশি আর্জেন্টিনার জন্য এটি একটি দুর্দান্ত ম্যাচ।’

আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠলে সেটি ক্রোয়েশিয়ার ইতিহাসের সর্বকালের সেরা ম্যাচ হবে বলেও দাবি করলেন দালিচ। সবকিছুর আগে অবশ্য নিজের খেলোয়াড়দের মাঠের খেলাটি উপভোগ করার উপদেশ দিয়েছেন।

‘সবসময় আমাদের ভক্ত ও খেলোয়াড়দের ফুটবল উপভোগ করতে বলি। আমাদের প্রত্যেকের কাজ, আমরা যে পেশায় আছি তা উপভোগ করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022দালিচফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়ালিড ফিফা বিশ্বকাপলুসেইল স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT