চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা হবে খুবই কঠিন: মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের বিপক্ষে হেরে যে দুঃস্বপ্নের শুরুটা হয়েছিল, টানা দুই জয়ে শেষপর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় গেছে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় দ্বিতীয় রাউন্ডে আলবিসেলেস্তেদের ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না। মেসিদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া।

৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় আহমাদ বিন আলী স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া।

কাগজে-কলমের হিসেবে আকাশী-নীলরা অনেকটাই এগিয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে তিন নম্বরে আর্জেন্টিনা। ৩৮তম স্থানে অস্ট্রেলিয়া।

নিকট অতীত বলছে, র‍্যাঙ্কিংয়ের ৫১তম স্থানে থাকা সৌদির কাছে মেসিরা হেরেছে। টুর্নামেন্টের বাস্তবতায় অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, সেটা ভালোভাবেই উপলব্ধি করছেন মেসি। অংশ নেয়া সব দলকেই সমান দৃষ্টিতে দেখার মানসিকতাও তার কথায় ফুটে উঠেছে।

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে। তারা যেকাউকে হারাতে পারে। বিশ্বকাপে সব দলই সমান। আমাদের সবসময়ের মতোই খেলার জন্য প্রস্তুতি নিতে হবে, যা সবসময় আমরা করে থাকি।’

সুদূরপ্রসারী চিন্তা না করে শান্ত থেকে প্রতি ম্যাচ নিয়ে আলাদা চিন্তা করা উচিত বলেই মেসি মনে করেন। তাতে শিরোপা মিলবে বলেও তার বিশ্বাস।

Reneta

‘এখন আরেকটি বিশ্বকাপ তারকা অর্জনের পালা। আশা করি আমরা আজ পোল্যান্ডের বিপক্ষে যা করেছি, তা বজায় রাখতে পারব।’

বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে খেলবে অস্ট্রেলিয়া। এরআগে ২০০৬ সালে দলটি শেষ ষোলোয় খেলেছিল।

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে হেরে এবারের আসর শুরু করে অজিরা। পরে তিউনিশিয়া ও শক্তিশালী ডেনমার্ককে হারিয়ে তারা নকআউটে পা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহমাদ বিন আলী স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT