চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপে করোনা টিকার বাধ্যবাধকতা থাকছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০ নভেম্বর শুরু হতে চলা বিশ্বকাপ কাতারে যেয়ে উপভোগের অপেক্ষায় থাকা দশ লক্ষাধিক সমর্থকের জন্য করোনাভাইরাস টিকা গ্রহণ বাধ্যতামূলক থাকছে না। এমন ঘোষণা এসেছে আয়োজকদের থেকে।

কাতারে যাওয়ার বিমানে ওঠার আগে ছয় বছরের বেশি বয়সী সবাইকে অবশ্য কোভিড-১৯ পরীক্ষা করাতেই হবে। গণপরিবহনে চলাচলের সময় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। কেবল দোহার যে আটটি স্টেডিয়ামে খেলা হবে, সেসব স্থানেই মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তাদের নিরাপদ বায়োবাবলে যেতে বাধ্য করা হতে পারে। হোটেল কক্ষ, প্রশিক্ষণ সুবিধা এবং স্টেডিয়াম থেকে যাতায়াত, সবই নিয়ন্ত্রিত করে দেয়া হবে সেক্ষেত্রে।

বায়োবাবলে কেউ বিঘ্ন ঘটালে তাকে দ্রুততর সময়ে বহিষ্কারও করা হতে পারে বলে সতর্কতা এসেছে। এমনকি তাকে ইভেন্টের হোটেল এবং বাসস্থান থেকে সরিয়ে দেয়া হতে পারে।

আয়োজকদের কোভিড গাইডলাইনে বলা হয়েছে, কেউ করোনা আক্রান্ত হলে তাকে পাঁচদিনের আইসোলেশনে থাকতে হবে। ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে যারা খাবারের জন্য যাবেন, তাদের এক মিটার (৩ ফুট) দূরত্ব রেখে আসন গ্রহণ করতে হবে।

আয়োজক দেশে প্রবেশে প্রত্যেককেই একটি বিশেষ ফ্যান পাস, একটি হায়া কার্ড এবং কাতারের অ্যান্টি-কোভিড স্বাস্থ্য অ্যাপ্লিকেশন, এহতেরাজ অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি মেট্রো স্টেশন এবং বেশিরভাগ শপিং মলের প্রবেশপথে দেখাতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকাতার বিশ্বকাপ-2022টিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ১, ২০২৬

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস

আগস্ট ১, ২০২৬
মোসাম্মৎ মেহেরুননেসা

চলচ্চিত্র প্রযোজক মুশফিকুর রহমান গুলজারের মায়ের মৃত্যু

আগস্ট ১, ২০২৬

সংস্কার কাজে ধীরগতি: দুর্ভোগে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডের বাসিন্দারা

আগস্ট ১, ২০২৬

দেশে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT