চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের ক্ষমতা শেষ হওয়ার পথে: ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ উপদেষ্টা আন্দ্রি ইয়েরমাক বলেছেন: আমি মনে করি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

বুধবার ২৮ জুন বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেনের কর্মকর্তা বলছেন, পুতিন সরকারকে আর বাঁচানো যাবে না। তার ক্ষমতা শেষ হতে যাচ্ছে।

ইয়েরমাক বলেন, ২০১৪ সাল থেকে ইউক্রেন যেসব পরিস্থিতির মুখোমুখি হয়ে আসছে, সেগুলো এখন পুরো বিশ্বের কাছে স্পষ্ট। রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। তাদের নেতা একজন অযোগ্য মানুষ, যার সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই। বিশ্বকে অবশ্যই মাথায় রাখতে হবে যে দেশটির সাথে যেকোন ধরনের গভীর সম্পর্ক গড়ে তোলা অসম্ভব।

ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা বলেন, রুশ কর্তৃপক্ষ যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, তাতে পুতিন আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না বলে মনে করছেন তারা।

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গত শনিবার রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি তার বাহিনী নিয়ে মস্কো অভিমুখে যাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় সমঝোতা হওয়ার পর তিনি এই অভিযাত্রা বন্ধ করেন।

বিদ্রোহ থেকে সরে আসার পর গত সোমবার প্রথমবারের মত অডিও বার্তা দেন প্রিগোজিন। এতে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

ইউক্রেন দাবি করছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক অভিযান চালানোর সিদ্ধান্তের মধ্য দিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর ওয়াগনারের বিদ্রোহ, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনারপ্রধানের নিন্দা, এই সবকিছু মিলে পুতিনের টিকে থাকার বাকি সম্ভাবনাটুকুও ফুরিয়ে গেছে।

ট্যাগ: ইউক্রেন-রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপের হারে বাংলাদেশের সেমির সমীকরণ যা দাঁড়াল

পরবর্তী

মহেশ বাবুর ‘খরচ বহন করতে পারবে না বলিউড’!

পরবর্তী
মহেশ বাবু হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহেশ বাবুর 'খরচ বহন করতে পারবে না বলিউড'!

শাকিব খান ও ইধিকার রোমান্সের দৃশ্য, ট্রেন্ডিং ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বালাম-কোনালের গানে শাকিব-ইধিকার রোমান্স ট্রেন্ডিংয়ে

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT