জরুরি ভিত্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিন শনিবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থা তাস’কে বলেছেন, ‘পুতিন শিগগির জাতির উদ্দেশে ভাষণ দেবেন।’
এদিকে রাশিয়ায় তৈরি হয়েছে গৃহযুদ্ধের পরিস্থিতি। দক্ষিণ রাশিয়ার যে অঞ্চল থেকে ইউক্রেন যুদ্ধের রণনীতি তৈরি করা হত, সেই অঞ্চলই হাতছাড়া হয়েছে বলে জানা গেছে।
রাশিয়ার ভাড়াটে হিসেবে পরিচিত ওয়াগনার গোষ্ঠীই রুশ সেনার বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা রাশিয়ার সরকার পতনের হুমকি দিয়েছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন এ ঘোষণা দিয়েছেন।








