চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের ভিডিও থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা আয় করছেন পুতিন সমর্থকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বনাঞ্চলে সেনা ও গাড়ি দিয়ে নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভিডিও শেয়ারের মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকা আয় করছেন পুতিন সমর্থকরা। মূলত বিজ্ঞাপন শেয়ার করার মাধ্যমে তারা এই টাকা আয় করছেন বলে জানা গেছে।

রাশিয়ান সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে খুব কাছ থেকে ড্রোন হামলার ভিডিও ধারণ করেন রাশিয়ান সমর্থকরা। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুসারীর সংখ্যা বাড়ায় তারা।

শনিবার ২ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানায়। এতে বলা হয়, যুদ্ধের ভিডিও ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কেও মিথ্যা তথ্য ছড়ায় তারা।

Banglabid

এসব ভিডিও শেয়ারের মাধ্যমে নিজেদের অনুসারীর সংখ্যা বাড়িয়েছেন তারা। আর এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি থেকে ফ্যাশন পর্যন্ত যেকোন কিছুর বিজ্ঞাপন শেয়ার করেন। যার অনুসারী যত বেশি সেই অনুপাতে টাকাও আয় করেন এই সকল প্রভাবশালীরা।

রাশিয়ায় ‘জেড-ব্লগার’ নামে পরিচিত কয়েকজন ব্লগার রাশিয়ান সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে খুব কাছ থেকে ভিডিও সংগ্রহ করেন। পরে তা তাদের সাইটে বিজ্ঞাপনসহ পোস্ট করেন।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর দেশটিতে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটার নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই মূলত লাখ লাখ অনুসরণকারী পায় টেলিগ্রাম। আর এর মধ্য দিয়ে টেলিগ্রামের বিজ্ঞাপনের বাজারে উত্থান ঘটায়।

Reneta

এর সুযোগ নিয়েছে যুদ্ধের প্রভাবশালীরা, ভিডিও শেয়ারের মাধ্যমে যারা অর্জন করেছে লক্ষ লক্ষ অনুসারী। তারা তাদের শ্রোতাদের জন্য কোম্পানিগুলোর বিজ্ঞাপন দিয়ে থাকে।

তাদের মধ্যে একজন আলেকজান্ডার কোটস। তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে ছয় লাখেরও বেশি অনুসারী রয়েছে। তিনি বলেন, বিজ্ঞাপনটি তার টেলিগ্রাম ফিডের শীর্ষে কতক্ষণ রাখা হবে তার উপর নির্ভর করে তাকে অর্থ প্রদান করা হয়। তিনি জানান, তার চ্যানেলে প্রতি পোস্টে ৬০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয়।

ওয়ারগঞ্জো নামে পরিচিত সেমিয়ন পেগভ তাদের একজন। তিনি রাশিয়ানদের কাছে সুপরিচিত ‘জেড-ব্লগার’দের একজন, যার ১.৩ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। তিনি বলেন, তাকে প্রতি পোস্টের জন্য দিতে হয় দু’লাখ টাকারও বেশি।

যুদ্ধের শীর্ষ প্রভাবশালীরা প্রতিদিন অন্তত একটি বিজ্ঞাপন পোস্ট করেন। আর যাতে তাদের গড় আয় বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ হাজার টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন যুদ্ধরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পরবর্তী

‘প্রিয়তমা’ দেখে শাকিবকে বুকে টেনে নিলেন রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি প্রিয়জনের সঙ্গে আবেগপূর্ণ আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রিয়তমা’ দেখে শাকিবকে বুকে টেনে নিলেন রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT