চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনীতের মৃত্যুতে ভক্তের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ তারকা পুনীত রাজকুমারের হঠাৎ মৃত্যুর খবরে শোকাহত পুরো চলচ্চিত্র অঙ্গন সহ তার লক্ষ কোটি ভক্তরা। মাত্র ৪৬ বছর বয়সে তার চলে যাওয়াকে কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ ই!

বিশেষ করে তার ভক্তদের অনেকে প্রিয় অভিনেতার ‘চিরবিদায়’ সহ্য করতে পারছেন না। তেমনি এক ভক্ত রাহুল। পুনীতের মৃত্যু খবর মেনে নিতে না পেরে জীবন দিতেও দ্বিধা করেননি!

ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম বলছে, পাওয়ারস্টার পুনীতের মৃত্যু খবর শুনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহুল নামের তার এক ভক্ত! এছাড়াও অভিনেতার একাধিক ভক্ত আত্মহত্যার চেষ্টা করেছেন! আছেন চিকিৎসাধীন। শুধু তাই নয়, পুনীতের মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন আরও দুই জন।

আত্মহত্যা করার আগে রাহুল নামের সেই ব্যক্তি নিজের ঘরে অভিনেতার ছবি ফুল দিয়ে সাজিয়ে সম্মানও জানিয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) পুনীতের মৃত্যুর কথা শুনেই কর্ণাটকের চামরাজনগর জেলার হানুর তুলকের মারুরু গ্রামের ৩০ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অপরদিকে মুনিয়াপ্পা নামে পুনীতের আরেক ‘অন্ধভক্ত’ টেলিভিশনে অভিনেতার মৃত্যুর খবর শুনেই বুকের ব্যথায় লুটিয়ে পড়েন। এরপর তাকে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Reneta

একইভাবে বেলগাঁওয়ে পরশুরাম নামে আরেক ভক্ত টেলিভিশনে অভিনেতার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শুক্রবার (২৯ অক্টোবর) জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এরপর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের রথি মহারথিরা। রবিবার হবে তার শেষ কৃত্যানুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাপুনীতপুনীত রাজকুমারবলিউডভক্তমৃত্যুহৃদরোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT