ফুটবল

মেসির এইসব মুহূর্ত আর অবাক করে না

মেসি গোল উদযাপন করছেন, পিঙ্ক জার্সিতে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি পিঙ্ক জার্সিতে গোল উদযাপন করছেন, ফুটবল মাঠে তার প্রতিক্রিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির ইন্টার মিয়ামির হয়ে স্বপ্নের অভিষেকের বিষয়ে ক্রিশ্চিয়ান পুলিসিচ বলছেন, বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়কের এমন অভিষেক তাকে বিস্মিত করেনি। সঙ্গে ভাসিয়েছেন প্রশংসায়।

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে শুক্রবার রাতে স্বপ্নের মতো অভিষেক হয়েছে ৩৬ বর্ষী মেসির। লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে যোগ করা সময়ে, ম্যাচের ৯৪ মিনিটে গোল করে ক্লাবকে বহুদিন পর জয় এনে দিয়েছেন।

ওই ম্যাচের পর বিশ্বব্যাপী আরেকবার প্রশংসা কুড়াচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। চেলসির সাবেক খেলোয়াড় পুলিসিচ বলছেন, অভিষেকে ‘মেসি ম্যাজিক’ তাকে বিস্মিত করেনি।

ক্যাপ্টেন আমেরিকা মতে, ‘এটি সেই মুহূর্তগুলোর মধ্যে একটি যেখানে আপনি বলতেন, এটি এমনভাবেই ঘটার ছিল। এটি সত্যিই এমনকিছু নয় যা আপনাকে আর অবাক করবে। অতীতে, গত একদশক ধরে, এমন কাজ তিনি আমাদেরকে আরও বেশি করে দেখিয়েছেন।’

‘তিনি যা কিছু অর্জন করেছেন, বিশ্বকাপ জিতেছেন এবং তারপর যেভাবে এসেছেন, সমস্ত তারকারা তাকে খেলতে দেখছেন, তিনি সেরকম গোল করছেন, এটা সত্যিই আমাকে আর অবাক করে না। এই দেশে তাকে পাওয়া খুব ভালো একটি বিষয় এবং আমি জানি অনেক মানুষ বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত।’

বিষয়:আর্জেন্টিনা ইউএসএ ইন্টার মিয়ামি এমএলএস কাতার বিশ্বকাপ চেলসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…