চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে অসম্মান করার যোগ্যতা আমার নেই: পূজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
বিনোদন
A A

শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে যাওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পূজা চেরি। অনেকেই মনে করেন, এতে করে শাকিবকে অসম্মান করা হয়েছে।

তবে পূজা নিজেই স্বীকার করে বললেন, আমি কাউকে অসম্মান করে কিছু বলতে চাইনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করবেন পূজা। সেই অনুষ্ঠানের মহড়ায় অংশ নেন তিনি। সেখানে চ্যানেল আই অনলাইনকে পূজা বলেন, অনেকে শাকিব খানকে টেনে অনেককিছু বলছে। আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করার। এমনকি কোনো অধিকার নেই।

‘আমার জায়গা থেকে ক্লিয়ার করে বলেছি, ওই মুভিতে চুক্তিবদ্ধ হইনি। যেহেতু চুক্তিবদ্ধ হইনি তাই আমি বলতে পারি সিনেমাটি করতে পারছি না।’

অনেকেই বলেছেন, পূজাকে শাকিব খান আগেই ‘মায়া’ থেকে বাদ দিয়েছেন। এ বিষয়ে পূজা বলেন, এগুলো অসম্মানজনক কথা। এসব না বলাই ভালো।

শাকিব খানের সঙ্গে ‘গলুই’ সিনেমা করতে গিয়ে প্রেমের গুঞ্জয় ছড়ায় পূজার। তিনি বলেন, যার সঙ্গে কাজ করবো গুঞ্জন ছড়াতে পারে এটা স্বাভাবিক।

Reneta

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজার। গত দুই বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে পূজার মনোমানিল্যের কথা শোনা যায়। পূজা ফেসবুকে পোস্ট দিয়ে এরইমধ্যে ক্ষমাও চেয়েছেন। জাজও তাকে ক্ষমা করেছে। তাই শিগগির জাজের নতুন ছবিতে দেখা যেতে পারে ইঙ্গিত দিয়েছেন নায়িকা পূজা।

সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন পূজা। অনেকেই মনে করছেন, জাজের সঙ্গে মিটমাট হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন ছবির জন্য কলকাতায় গিয়েছিলেন পূজা। এ প্রসঙ্গে তিনি বলেন, হোলি খেলতে কলকাতায় গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি ভালো কাজের জন্য লোভী। ভালো ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে চাই। সামনে কোনো সিনেমা করতে সবাই জানতে পারবেন।

এদিকে পূজা কদিন আগে ফেসবুকে কবিতার বই নিয়ে পোস্ট দিয়েছিলেন। জাজের আবদুল আজিজও গেল বইমেলায় বই লিখেছেন। তাহলে কি আগামীতে তার বই প্রকাশ হবে, আর সেই বই লেখার অনুপ্রেরণা কি আবদুল আজিজ?

পূজা বলেন, আমি আসলে সিউর জানি না। তবে আমার হিডেন ট্যালেন্ট অনেকেই জানে না, আগে ছোট ছোট কবিতা লিখতাম। জাজের আজিজ ভাই খুব ভালো কবিতা লেখেন। সামনেও দেখি আমিও চেষ্টা করতে চাই। আর অনুপ্রেরণা যে কেউ হতে পারে। বিশেষ করে কারও নাম বলতে চাই না।

নারী দিবস উপলক্ষে পূজা চেরী অভিনীত ‘পরী’ নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে পূজার সঙ্গে আছেন জোভান। গেল বছর থাইল্যান্ডে এই ওয়েব ফিল্মটির শুটিং করতে গিয়ে পূজা ও জোভানের কিছু ছবি ফাঁস হয়।

তখন গুঞ্জন ছড়ায় জোভানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পূজা। যদিও পূজাসহ শুটিং সংশ্লিষ্ট সকলেই দাবি করেছেন, সেগুলো আসলে শুটিংয়ের ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলুইপূজাপূজা চেরিলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT