বিনোদন

‘পূজার ভুল’ ক্ষমা করে যা বললো জাজ

শুটিং সেটে হৃদিতা ও পূজা, শান্তির অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে হৃদিতা ও পূজা, শান্তি ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হয়ে পরপর তিনটি ছবি করেছিলেন পূজা চেরী। এসেছেন আলোচনায়। পরে জাজ ছেড়ে অন্য প্রডাকশন হাউজে ছবি করেন। সাফল্যের দেখা পাননি। বিভিন্ন ইস্যুতে একের পর এক সমালোচনায় পড়তে থাকেন। অবশেষে পূজা ভুল বুঝতে পেরে জাজের কাছে ক্ষমা চেয়েছেন।

ফ্যান পেজে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়ে পূজা চেরী লিখেছেন, আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।

জাজকে উদ্দেশ্য করে পূজা আরও লেখেন, ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু তা নয়। আবদুল আজিজ ভাইয়াসহ সবাই মিলে জাজ।

পূজার এই স্ট্যাটাসটি স্ক্রিনশট দিয়ে শেয়ার করেছে জাজ মাল্টিমিডিয়া। তারা জানায়, পূজা চেরীকে ক্ষমা করে দিয়েছে। পূজাকে উদ্দেশ্য করে লেখা আছে, মানুষ ভুল করে। কারণে করে, অকারণে করে।

জাজ আরও লিখেছে, “পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিবাবক হয়ে ক্ষমা করে নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। জাজ পরিবারে পূজাকে শুভেচ্ছা।”‘

‘গলুই’ ছবির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও সেই গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি। কদিন ধরে নাটকের এক অভিনেতার সঙ্গে পূজার প্রেম ও ঘোরাঘুরির খবর কান পাতলেই শোবিজে শোনা যাচ্ছে। এরমধ্যে পূজা চেরী জাজে ফেরার জন্য অনুশোচনায় ভুগছেন।

বিষয়:অভিনয় জাজ মাল্টিমিডিয়া নাটক পূজা চেরী মঞ্চ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…