ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকা রুটে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
আজ ২৭ অক্টোবর ভোররাত থেকে উত্তরবঙ্গের পর্যাপ্ত গণপরিবহন ছেড়ে না আসায় এই সংকট দেখা দিয়েছে। এই সংকটকে পুজি করে কিছু অসাধু গণপরিবহন চালকরা বাড়তি ভাড়ায় যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
যাত্রী ও চালকরা জানান, ২৮অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ থাকায় উত্তরবঙ্গ থেকে গণপরিবহন কম ছেড়ে আসছে। যার কারনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
অন্যদিকে দু’একটি গণপরিবহ চলাচল করলেও তারা ভাড়া চাচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। তবে মহাসড়কে প্রশাসনের কোন নজরদারি না থাকায় হতাশা প্রকাশ করেছেন তারা।
এই বিষয়ে হাইওয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই বলে জানিয়েছেন তারা।








