চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোগ্রাফ চাইতে এসে সাউথ কোরিয়ার প্রধান বিরোধী নেতাকে ছুরিকাঘাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সাউথ কোরিয়ার বিরোধী নেতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আহত অবস্থায় পড়ে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার প্রধান বিরোধী দলের নেতা লি জায়ে-মিউংকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে একজন হামলাকারী। এই নেতা ২০২২ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের জন্য হেরেছিলেন। ঘটনাস্থল থেকে তার ওপর হামলাকারীকে আটক করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ (২ জানুয়ারি) স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাউথ কোরিয়ার দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সময় দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংয়ের ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে যান এবং সমর্থক হওয়ার ভান করে তার কাছাকাছি অবস্থান করেন। একপর্যায়ে সেই ব্যক্তি ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা ছুরি দিয়ে লি-এর ঘাড়ে আঘাত করেন। এরপর তিনি সেখানেই চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়েন। একজন সাথেসাথেই তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে ধরেন। তার শরীর থেকে রক্তপাত হলেও, তিনি তখনও জ্ঞান হারাননি।

Banglabid

ঘটনার পরপরই এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন সাউথ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। চিকিৎসকরা জানান, লি-এর ক্ষতস্থানে অস্ত্রোপচার করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতনেয়া লি জায়ে-মিউংবুসানসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪, বিপর্যস্ত জনজীবন

পরবর্তী

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

পরবর্তী
আহত ব্যক্তি হাসপাতালে শয্যাশায়ী, মাথায় সেলাই ও ব্যান্ডেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

শাম্মী ও সাদিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাম্মী-সাদিকের নির্বাচনী দৌড় থেমে গেলো

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT