বিনোদন

আদর-বুবলীর ‘খেলা হবে’, দর্শক বলছে ‘অসাধারণ’

চ্যানেল আই অনলাইন এর ‘খেলা হবে’ নাটকের দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্য যেখানে অভিনেতা ও অভিনেত্রী বিভিন্ন ভঙ্গিতে উপস্থিত, দর্শকদের জন্য আকর্ষণীয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘লোকাল’ এর ট্রেলার দেখে প্রশংসা করেন দর্শক। সাইফ চন্দনের পরিচালনায় এবার প্রকাশ হলো ছবির নতুন গান ‘খেলা হবে’। যে গানটিতে আদর-বুবলীর পারফর্ম নজর কাড়ছে দর্শকদের।  

সুদীপ কুমার দীপ এবং প্লাবন ইমদাদের লেখা পুরোপুরি পার্টিমুডের এ গানটিতে হাজির হয়েছেন আদর-বুবলী। যে গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব, সংগীত করেছেন জেকে মজলিশ ও আয়ুশ দাস।

নির্মাতা সাইফ চন্দন জানান, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এতে এলাকার মাস্তান টাইপ ছেলের চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। বুবলীকেও দেখানো হয়েছে ভিন্নরূপে।

গানটির ইউটিউব লিঙ্কের নিচে প্রায় হাজার খানেক মন্তব্য। এরমধ্যে বেশিরভাগই করেছেন প্রশংসা। দর্শক বলছে, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবির গানগুলোর মধ্যে এটি অসাধারণ!

ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এলাকার রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ছবি ‘লোকাল’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই ছবিটি ঈদে মুক্তিতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যে ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি।

‘লোকাল’-এ আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

বিষয়:আনোয়ার আহমেদ শরীফ এলিনা শাম্মী ডন বড়দা মিঠু মিশা সওদাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…