চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় শিক্ষার্থীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
৬:০৬ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A

কোটাবৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’তে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও কুমিল্লা সরকারি কলেজসহ জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রোববার (১৪ জুলাই) কুমিল্লা সদরের পুলিশ লাইনস থেকে গণ-পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১২টা ৪৫ মিনিটে পূর্ব ঘোষণানুযায়ী স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এসময় জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমানের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এই স্মারকলিপি গ্রহণ করেন।

গণপদযাত্রায় শিক্ষার্থীরা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন।

স্মারকলিপি দেয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের ফটকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার অন্যতম সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান বলেন, কোটাকে সংস্কারের মাধ্যমে সংবিধানে সুবিধাবঞ্চিতদের পক্ষে ন্যূনতম কোটা রেখে বাকিসকল কোটা বাতিল করে সংসদে আইন পাশের জন্য রাষ্ট্রের নির্বাহী বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি।’

কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী এবং তাদের প্রতিনিধিরা আমাদের কাছে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দিয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারক লিপি আমি গ্রহণ করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা পৌঁছে দিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাকুমিল্লা বিশ্ববিদ্যালয়কোটাবিরোধী আন্দোলনস্মারকলিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT