বাংলাদেশ

ছাত্রজনতার রাত জেগে পাহারা-তল্লাশিতে জনমনে স্বস্তি

রাতের সময় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পাহারা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রজনতার রাত জেগে পাহারা ও তল্লাশির মাধ্যমে জনমনে স্বস্তি সৃষ্টি হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে রাত নামলেই ডাকাত আতঙ্কে ভুগছেন মানুষ। ডাকাতি ও নাশকতা থেকে জানমাল রক্ষায় লাঠি হাতে রাত জেগে পাহারা ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে ছাত্র-জনতা। পুলিশবিহীন শহরে পাড়া, মহল্লা ও রাজপথে তাদের এই উদ্যোগ জনমনে এনেছে স্বস্তি।

প্রতি রাতের ন্যায় সোমবার (১২ আগস্ট) রাতেও রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে ছাত্র-জনতার পাহারা ও তল্লাশি চিত্র ধরা পড়ে। পুলিশ কর্মবিরতির ঘোষণার পর থেকে এভাবে এলাকা পাহারা দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরাসহ এলাকার সাধারণ মানুষ।

সোমবার রাতে দেখা যায়, গাড়ি থামিয়ে গন্তব্যসহ বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছে শিক্ষার্থীরা। এছাড়াও গাড়িতে থাকা মালামাল তল্লাশি করে দেওয়া হচ্ছে ছাড়। আর ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্রও চেক করছেন তারা।

জনসচেতনতামূলক এই কার্যক্রমে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মাদারটেক, বাসাবো, মতিঝিল, টিকাটুলী, রমনা, মালিবাগ, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় দলবেঁধে তরুণসহ নানা বয়সী মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার রাতের পাহারা ও তল্লাশি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

বিষয়:ছাত্র-জনতার অভ্যুত্থান পুলিশ পুলিশের কর্মবিরতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…