চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেটে করারোপে জনস্বাস্থ্য সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মোট মৃত্যুর এক-পঞ্চমাংশের বেশির জন্য দায়ী তামাক ব্যবহার। সিগারেটসহ অন্যান্য মারাত্মক ক্ষতিকারক তামাক পণ্য বিক্রি থেকে সরকার যে রাজস্ব পেয়ে থাকে তার তুলনায় তামাক ব্যবহারজনিত স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি অনেকখানি বেশি। তাই সিগারেটে করারোপ বিষয়ক নীতি-ভাবনায় রাজস্ব আহরণ নয় বরং জনস্বাস্থ্যই প্রধান বিবেচ্য।

আজ সোমবার ২৩ ডিসেম্বর ঢাকায় সামরিক যাদুঘরের সেমিনার হলে আয়োজিত ‘২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এই আলোচনায় আসন্ন অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে মতবিনিময় করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর প্রতিনিধি, অর্থনীতিবিদ, তামাক-বিরোধী গবেষক, বিভিন্ন নগারিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ। বিআইডিএস এর গবেষণা পরিচালক ড. এস এম, জুলফিকার আলীর সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উন্নয়ন সমন্বয়ের বিআইডিএস-এর প্রফেসরিয়াল ফেলো ও কৃষি অর্থনীতিবিদ ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মণ্ডল।

এনবিআর-এর পক্ষ থেকে আলোচক হিসেবে অংশ নেন এনবিআর এর সদ্য সাবেক সদস্য ড. মো. সহিদুল ইসলাম, ট্যাক্স পলিসির প্রথম সচিব মির্জা মো. মামুন সাদাত এবং ভ্যাট পলিসির প্রথম সচিব মো. মশিউর রহমান। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা র‍্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক এবং সিটিএফকে-এর লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।

উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী প্রেক্ষাপট পত্র উপস্থাপনের সময় আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে সকল স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এনবিআর প্রতিনিধি মামুন সাদাত সিগারেট ব্যবহারের মাত্রা কমাতে সিগারেটের বিদ্যমান কর-কাঠামো সংস্কারের আহ্বান জানান এবং মো. মশিউর রহমান বাজেট চুড়ান্ত হওয়ার যথেষ্ট আগে সিগারেটে কার্যকর করারোপের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরার জন্য তামাক-বিরোধী নাগরিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।

সিগারেটে যথাযথ করারোপ না করায় সরকার বছরে ৬,৬০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে সরকার জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তার রাজস্ব আয়ও উল্লেখযোগ্য মাত্রায় বাড়াতে পারে। প্রধান অতিথির বক্তব্যে ড. সাত্তার মণ্ডল তামাক শিল্প মোট হিসেবে দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে অভিমত দেন এবং নীতি-নির্ধারকদের সিগারেটে কার্যকর করের ক্ষেত্রে আপোসহীনভাবে অগ্রসর হতে আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ড. জুলফিকার স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তামাক-বিরোধী নাগরিক সংগঠনগুলোর প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্ট অংশীজনদের। উন্নয়ন সমন্বয়ের হেড অফ প্রোগ্রাম শাহীন উল আলম সেমিনারটি সঞ্চালনা করেন।

ট্যাগ: করজনস্বাস্থ্য সুরক্ষাসিগারেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফজলুর রহমানকে সভাপতি করে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন

পরবর্তী

অস্কারে স্বতন্ত্র দৌড়ে পায়েলের এই ছবি

পরবর্তী
দুটি নারী অভিনেত্রী একটি ফুটবল ধরে দেখছেন, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে স্বতন্ত্র দৌড়ে পায়েলের এই ছবি

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভ আবার ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT