ক্রিকেট

পিএসএল খেলবেন মোস্তাফিজ, নিশ্চিত করেছে পাকিস্তান

পিএসএল খেলবেন মোস্তাফিজ, নিশ্চিত করেছে পাকিস্তান
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নানা জটিলতার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের হস্তক্ষেপে আইপিএলের পরবর্তী আসরে খেলতে পারছেন না ফিজ। সুযোগ কাজে লাগিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানের লিগে খেলবেন বাংলাদেশের তারকা পেসার। মোস্তাফিজুর রহমানের একটি ছবি পোস্ট করে তার আগমনের বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

পোস্টে পাকিস্তান সুপার লিগ পক্ষ লিখেছে, ‘ব্যাটারেরা নিজেদের ঝালিয়ে নিন… ফিজ নতুন যুগে প্রবেশ করতে চলেছেন। মোস্তাফিজুর রহমান এইচবিএলএল পিএসএলের ১১তম আসরে যোগদান করেছেন।’ তবে কোন দলে খেলবেন সেটি খোলাসা করা হয়নি।

ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে এমন সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে গত ডিসেম্বরে নিলাম থেকে কিনেছিল কেকেআর।

ঘটনার পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না, ভেন্যু অন্যত্র সরানোর দাবি জানিয়েছে আইসিসিতে।

বিষয়:আইপিএল কেকেআর পাকিস্তান পিএসএল বাংলাদেশ মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…