চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি-লিভারপুল নয়, শুয়ামেনির লড়াইয়ে জিতল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১১, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় উল্লসিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি এবং লিভারপুলকে হারিয়ে শুয়ামেনিকে পাওয়ার লড়াইয়ে জিতল রিয়াল মাদ্রিদ। পাঁচ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখতে যাচ্ছেন ২২ বর্ষী ফরাসি ডিফেন্ডার। তাকে দলে টানতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খসাতে হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়নদের।

তবে ট্রান্সফার ফি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন বোনাসসহ অঙ্কটা ১০ কোটি ইউরো।

ফরাসি ডিফেন্ডারের বর্তমান ক্লাব মোনাকোর সাথে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আলাদা বিবৃতির মাধ্যমে শনিবার বিষয়টি নিশ্চিত করেছে দুই ক্লাবই।

Banglabid

অ্যান্টনিও রুডিগারের পর চলতি মৌসুমে এটা রিয়ালের দ্বিতীয় সাইনিং। ডিফেন্সিভ ও সেন্টার মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত পারফর্ম করা শুয়ামেনিকে পেয়ে রিয়ালের অভিজ্ঞ মিডফিল্ডে শক্তি বাড়ল আরেকটু।

২০২০ সালে ১৮ মিলিয়ন ডলারে ব্রডেক্স ছেড়ে মোনাকোতে পাড়ি জমিয়েছিলেন শুয়ামেনি। ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর খুব দ্রুতই নিজেকে মেলে ধরতে শুরু করেন তিনি। গত মৌসুম পর্যন্ত মোনাকোতে ৯৫ ম্যাচ খেলেছেন শুয়ামেনি, তাতে ৮ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্টও রয়েছে তার।

মোনাকোর জার্সিতে গত মৌসমেটাও দুর্দান্ত কাটিয়েছেন ফরাসি তারকা। লিগ ওয়ানের দলটিকে তৃতীয় অবস্থানে আনতে রেখেছেন দারুণ ভূমিকা। ২০২০-২১ মৌসুমে লিগ ওয়ানের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন তিনি। এরপর থেকেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর রাডারে ছিলেন ২২ বর্ষী এ ফুটবলার।

Reneta

ফ্রান্স জাতীয় দলেও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শুয়ামেনি। ২০২১ সালে অভিষেকের পর থেকে ম্যাচ খেলেছেন ১০টি। এখন আছেন নেশন্স লিগের দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোনাকোরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টসশুয়ামেনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতু শুধু সেতু নয়, বঞ্চনার পরিসমাপ্তির উপাখ্যান: শ ম রেজাউল

পরবর্তী

‘সাগর নিবাস’ রিসোর্ট উদ্বোধন করলেন সেনাপ্রধান

পরবর্তী
সেনাপ্রধানের উপস্থিতিতে সাগর নিবাস রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাগর নিবাস’ রিসোর্ট উদ্বোধন করলেন সেনাপ্রধান

তথ্যমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি বিষয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি: তথ্যমন্ত্রী

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT