চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পিএসজির বিপক্ষে ফাইনালটি খেলতে হবে দাবার মতো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

৩২ দলের অংশগ্রহণে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল গড়াচ্ছে রবিবার। নিউ ইয়র্কের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে দুই ইউরোপিয়ান জায়ান্ট চেলসি ও পিএসজি। গত মৌসুমে ট্রেবল জেতা পিএসজিকে হারাতে হলে ফাইনাল খেলতে হবে দাবার মতো। চেলসি কোচ এনজো মারেস্কা বলছেন এমন।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে পিএসজি। পাশপাশি জিতে নেয় প্রথমবারের মতো ট্রেবল। ক্লাব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স নিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে ফ্রান্সের ক্লাবটি।

ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে অবশ্য পিএসজিকে বর্তমানে বিশ্বের সেরা দল হিসেবে আখ্যায়িত করেছেন মারেস্কা। লুইস এনরিকের দলের বিপক্ষে খেলার আগে জানিয়েছেন নিজেদের পরিকল্পনার কথা।

ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমি দাবা খেলতে ও দেখতে ভালোবাসি। ফুটবল দাবার মতোই। প্রতিপক্ষের চালের উপর ভিত্তি করে পরিকল্পনা সাঁজাতে হয়। আমি মনে করি এই ফাইনালটা দাবার মতো হবে।’

‘পিএসজি ইউরোপ সেরা। এটা নিশ্চিত, তাদের হারানো সহজ নয়। যদিও প্রত্যেকটি ম্যাচ কঠিন সবার জন্য। আমার দলকে ভালোভাবে তৈরি করেই পাঠাবো। আমাদের নিজস্ব খেলার ধরণ আছে সেভাবেই আমরা খেলতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনজো মারেসকাচেলসিপিএসজিফাইনালফিফা ক্লাব বিশ্বকাপমেটলাইফ স্টেডিয়ামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT